কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে যুবলীগের কেউ ঘরে ফিরবে না : পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি : সংগৃহীত
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি : সংগৃহীত

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘নৌকাকে জয়ী করতে আমরা সর্বোচ্চ আত্মত্যাগ দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আগামী নির্বাচনের আগ পর্যন্ত যুবলীগের কোনো নেতাকর্মী ঘরে ফেরত যাবেন না।’

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন পরশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজেদের মধ্যে ভেদাভেদ-গ্রুপিং বন্ধ করার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, নির্বাচনে জনগণের পাশে দাঁড়াবেন, জনগণকে নিয়ে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন করবেন। সকল প্রকার অলসতা এবং অনৈক্য পরিহার করে আগামী নির্বাচনকে একটি প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক করবেন।

সমাবেশকে ঘিরে রাজধানীর বিমানবন্দর ও কাওলা এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ-র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন রয়েছে।

সমাবেশস্থলে প্রবেশের প্রতিটি পথেই পুলিশ সদস্যরা টহলে রয়েছেন। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। নেতাকর্মীসহ সমাবেশের বিভিন্ন তথ্য সংগ্রহে কাজ করছে গোয়েন্দা সদস্যরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, সমাবেশকে ঘিরে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর গোলচত্বর থেকে সমাবেশস্থল পর্যন্ত তিন-চার লেয়ারে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X