কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়নের বার্তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে নসরুল হামিদ

এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময়ে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। ছবি : কালবেলা
এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময়ে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। ছবি : কালবেলা

‘সবাইকে নিয়ে সবার উন্নয়ন, লক্ষ্য এবার স্মার্ট কেরানীগঞ্জ’ এমনই বার্তা ছড়িয়ে দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু।

তিনি আজ রোববার সন্ধ্যার পর কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচন পূর্ববর্তী গণসংযোগ করেন।

নসরুল হামিদ এ সময় বলেন, সবাইকে নিয়েই আমাদের উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। গত ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত কেরানীগঞ্জের উন্নয়নে যেভাবে দুহাত ভরে দিয়েছেন তা আগামীতেও বজায় থাকবে। সময় এখন সবাইকে শান্তি ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার।

কেরানীগঞ্জকে যেভাবে সন্ত্রাস ও চাঁদাবাজদের স্বর্গরাজ্য বানানো হয়েছিল বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তা আর কখনো কেরানীগঞ্জে ফিরে আসবে না। এখানে সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে মানুষ এখন একতাবদ্ধ। এই ধারা আগামীতেও ধরে রাখতে নৌকা মার্কার কোনো বিকল্প নাই।

শান্তি, উন্নয়ন, আধুনিক ও স্মার্ট কেরানীগঞ্জ গড়তে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলেও সবাইকে জানান। এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন দাবি-দাওয়া নসরুল হামিদকে জানালে তিনি তা সমাধানের প্রতিশ্রুতি দেন।

গণসংযোগের সময় নসরুল হামিদের সঙ্গে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি সাকুর হোসেন, জিঞ্জিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আজাদুল্লাসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১০

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১১

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১২

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৩

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৪

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৫

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৬

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৭

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৮

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৯

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

২০
X