কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০১:২৭ এএম
অনলাইন সংস্করণ

এ্যানীকে নির্যাতনের ঘটনা মানবাধিকার সংগঠনগুলোকে জানাল বিএনপি

গ্রেপ্তারের পর আদালতে তোলা হয় বিএনপিনেতা এ্যানীকে। ছবি : কালবেলা
গ্রেপ্তারের পর আদালতে তোলা হয় বিএনপিনেতা এ্যানীকে। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গভীর রাতে দরজা ভেঙে বাসা থেকে আইনবহির্ভূতভাবে গ্রেপ্তার ও শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে পাঠিয়েছে দলটি।

রোববার (১৫ অক্টোবর) এসব সংগঠনের কাছে পাঠানো এক প্রতিবেদনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনবহির্ভূত কর্মকান্ড তুলে ধরা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার ও তার ওপর নির্যাতনের বিষয়টি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব। এমন একজন পরিচিত ব্যক্তিকে গত ১১ অক্টোবর গভীর রাতে দরজা ভেঙ্গে তার বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে জোর করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের সময় তাকে কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি। এমনকি গভীর রাতে তার বাসায় প্রবেশের কোনে আইনি কাগজপত্রও প্রদর্শন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপরন্তু তাকে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে, এ কারণে তার মুখে ক্ষত চিহ্ন রয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পর দিন সকালে নিম্ন আদালতে নেওয়া হয়, বিচারকের সামনে এ্যানী এই নির্যাতনের কাহিনী তুলে ধরে কেঁদে ফেলেন। এই প্রতিবেদনের সাথে দেশের বেশ কয়েকটি প্রধান পত্রিকার এ সম্পর্কিত রিপোর্ট সংযোজিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X