বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:১৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জনমত উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরিণতি ভালো হবে না’

আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বাম গণাতন্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বাম গণাতন্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বাম গণাতন্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করেছেন জোটের নেতাকর্মীরা। তারা বলেছেন, আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় যেতে চাইলে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জোটের উদ্যোগে আগারগাঁওয়ে আইডিবি ভবনের পাশে বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকার নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের দাবিকে উপেক্ষা করে বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনের নির্বাচন সংগঠিত করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন প্রকারান্তরে ক্রিয়াশীল দলসমূহকে নিয়ে নির্বাচন করার বদলে ‘কোন দল নির্বাচনে আসলো কি আসলো না’, ‘১% ভোট পড়লেও নির্বাচন আইনি হবে’ এসব কথা বলে সব দল ও সব ভোটারদের অংশগ্রহণ নাকচ করে দিচ্ছে। নেতৃবৃন্দ এই নির্বাচন কমিশনকে এক ভাগের নির্বাচন কমিশন উল্লেখ করে পদত্যাগ দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, ‘নির্বাচন কমিশন অনেক কাজ, অনেক ব্যস্ততা দেখাচ্ছেন। এরা জনগণের অংশগ্রহণে নির্বাচন চাইলে দুটি কাজ করুক, এক. সরকারের সাথে দেখা করে বলুক, ‘অধিকাংশ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। আপনারা ওই সরকার গঠনের জন্য আলোচনা শুরু করুন। আইন করুন’, দুই. ‘বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অধিকাংশ মানুষের আস্থা নেই। তাই এই নির্বাচন কমিশন পুনর্গঠন করুন। অথবা আমরা পদত্যাগ করবো।’

নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেন, ‘জনমত উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরিণতি ভালো হবে না।’ জনমত উপেক্ষা করে নির্বাচনী সিডিউল ঘোষণা করলে এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, ‘সরকারের দুর্বলতার সুযোগে বিদেশি শক্তি নানা তৎপরতার সুযোগ পাচ্ছে। যা স্বাধীন স্বার্বভৌম দেশ গ্রহণ করতে পারে না।’ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীরা রাস্তায় বসে পড়ে অবস্থান নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X