কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ না করলে ঘেরাওসহ কঠোর কর্মসূচি আসবে : ডা. ইরান

জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ দাবিতে বক্তব্য দেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ দাবিতে বক্তব্য দেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি : কালবেলা

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, একদফা দাবিতে বিএনপি ও যুগপতের শরিকরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। শান্তিপূর্ণ এই আন্দোলনে সরকার সাড়া না দিলে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিএনপি ও সমমনা শক্তি বিদ্যমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়। তাই বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি দিয়ে আসছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার শিগগিরই জনগণের দাবি মেনে পদত্যাগ না করলে ঘেরাও, অবরোধ, হরতালসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় করেই জনগণ ঘরে ফিরবে।

আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডা. ইরান।

লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। এমপি-মন্ত্রীদের আবোল-তাবোল বক্তব্যই প্রমাণ করে, তাদের পতন খুবই সন্নিকটে। এই সরকার ইতোমধ্যে দেশের জনগণ এবং আন্তর্জাতিক গণতন্ত্রকামী উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ক্ষমতা হারানোর সিগন্যাল পেয়েছেন। তাই সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, দলের ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, কেন্দ্রীয় সদস্য শওকত হোসেন চৌধুরী, মহানগর নেতা ডা. ইউসুফ আলী, ইমরান হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X