কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৫৪ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতে বিএনপির শোক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে মালবাহী ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে ২৫ জন মানুষের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আজ ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী। হৃদয়বিদারক এই ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত ও শোকার্ত। প্রতিনিয়ত সড়ক, রেল ও নৌ-দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানী ঘটলেও সরকারের সেদিকে ভ্রূক্ষেপ নেই। আজ ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার যাতে শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে কায়মনোবাক্যে কামনা করছি।

আমি আজকের ট্রেন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আমি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনাসহ আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X