মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১১:৪৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ এএম
অনলাইন সংস্করণ

২০ গাড়ি সশস্ত্র ক্যাডার আনা হয়েছে ঢাবিতে, অভিযোগ রিজভীর

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশে হামলা করার জন্য সরকারি দলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনেক অস্ত্রধারীকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি ২০ গাড়ি সশস্ত্র ক্যাডার একজন মন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রাম থেকে আনা হয়েছে বিএনপির সমাবেশে হামলা চালানোর জন্য। এসব ভয় দেখিয়ে গণতন্ত্রকামী জনগণকে রুখে দেওয়া যাবে না।’

রিজভী সরকারের কাছে প্রশ্ন রেখে রিজভী আরও বলেন, ‘বিএনপির সমাবেশে বাধা দিয়ে কী লাভ হয়েছে? এত অন্যায় এত হামলা মামলা নির্যাতনের পরও গণতন্ত্রহারা মানুষে মানুষে মুখরিত নয়াপল্টন।’

বিএনপির এই নেতা বলেন, ‘মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। তারপরও এমন কোনো বাধা নেই যা সরকার দেয় নাই। গ্রেপ্তারের হিড়িক চালানো হয়েছে। সরকার বাধা দিয়েছে এ কারণে যে, বাধা না দিলে উত্তাল জনস্রোতে ধাবিত হবে বিএনপির মহাসমাবেশ। যারা রাষ্ট্রীয় এত নিপীড়নকে উপেক্ষা করে আসছে তারাই তো জাতীয় বীর। নেতাকর্মীরা বুকচিতিয়ে সমাবেশে আসছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ভরসার শক্তি হচ্ছে জনগণ। জনগণের শক্তির কাছে যেকোনো অপশক্তিই পরাজিত হয়। যারা ন্যায়ের পক্ষে তারা কখনো পরাজিত হয় না।’

রিজভী জানান, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী মহাসমাবেশকে কেন্দ্র করে গত চার দিনে মোট গ্রেপ্তার করা হয়েছে ১৬৮০ জন নেতাকর্মীকে।’

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৬০ নেতাকর্মীকে গ্রেপ্তার, নতুন মামলা ২২টি বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আসাদুল করিম শাহিন, মো. মুনির হোসেন, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X