কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০১:৩১ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর খিলগাঁওয়ে কেন্দ্রীয় ছাত্রদলের বিক্ষোভ

ঢাকার খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছবি : কালবেলা
ঢাকার খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছবি : কালবেলা

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে সকাল থেকে বিএনপির টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এই অবরোধের সমর্থনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রথম দিনে সকালে ঢাকার খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে নেতৃত্বে দেন ছাত্রদলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি রাশেদ ইকবাল খান ও সহসভাপতি নাছির উদ্দিন নাছির।

বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের সহসভাপতি আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আরিফ, আব্দুস সাত্তার পিয়াস, মো. মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহসাংগঠনিক ইমরান নওশাদ ও সদস্য মো. শাহেদ হাসান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ন কবির, যুগ্ম আহ্বায়ক সোহাগ ভূইয়া, ইফতেখার উদ্দিন ফয়সাল, কাজী ইকবাল হোসেন শিখর, আনোয়ার হোসেন বাপ্পি, আল আমিন, আব্দুর রাজীব ও সদস্য মনিরুজ্জামান টিটু এবং রাফাত জামান গাফ্ফার আহবায়ক, সবুজবাগ থানাসহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, অবিলম্বে খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ৩১ অক্টোবর এবং ১-২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X