কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০১:৩৯ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সহিংস রাজনীতির বিরুদ্ধে রাজধানীতে বাবলার গণমিছিল

সম্প্রীতির পক্ষে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশ ও গণমিছিল করেছে জাতীয় পার্টি। ছবি : কালবেলা
সম্প্রীতির পক্ষে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশ ও গণমিছিল করেছে জাতীয় পার্টি। ছবি : কালবেলা

সংঘাত ও সহিংস রাজনীতির বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশ ও গণমিছিল করেছে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুরের দোলাইরপাড় থেকে শুরু হয়ে জুরাইন-পোস্তগোলা মোড় ঘুরে খন্দকার রোডের মাথায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে জুরাইন আমির টাওয়ারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, রাজনীতি হচ্ছে দেশ ও দেশের মানুষের উন্নয়ন ও মঙ্গলের জন্য। তাই জাতীয় পার্টি সবসময় সহিংস রাজনীতির বিরুদ্ধে ও সম্প্রীতির পক্ষে। আমাদের পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় গণতন্ত্র, উন্নয়ন, প্রগতি ও রাজনৈতিক সম্প্রীতির জন্য কাজ করে গেছেন। আমাদের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও সবসময় রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপ ও সম্প্রীতি বজায় রাখার কথা বলে আসছেন।

বাবলা আরও বলেন, সম্প্রতি রাজনীতির নামে পুলিশ ও রাজনৈতিক কর্মী হত্যা, বিচারপতি বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, পরিবহনে যে ধরনের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ ধরনের ঘটনায় আমি লজ্জিত হয়েছি। রাজনীতির নামে এ ধরনের অপরাজনৈতিক চর্চার বিরুদ্ধে আমাদেরকে গণজাগরণ গড়ে তুলতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানার জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ৫১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, ৫২নং ওর্য়াড জাপার সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫৪নং ওর্য়াড জাপার সভাপতি জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক আসাদ মিয়া, ৫৩নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক শাহ আলম, ৫৮নং ওর্য়াডের সাধারণ সম্পাদক মো. স্বাধীন, ৫৯নং ওর্য়াডের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X