কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিরোধী দলের কোনো কথা শুনছে না সরকার’

নয়াপল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা
নয়াপল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

সরকার বিরোধী দলের কোনো কথাই শুনছে না বলে দাবি করে যুগপতের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেছেন, সরকারের মনে রাখা দরকার বিরোধী দল দেশে উড়ে এসে জুড়ে বসেনি। বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন।

আজ শুক্রবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৩ জুন পলাশীর ট্র্যাডেজি দিবস উপলক্ষে জাগপার উদ্যোগে ‘পলাশীর শিক্ষা থেকে বাংলাদেশ’—শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

খন্দকার লুৎফর রহমান বলেন, ‘পলাশীর ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দল-মত ভুলে এ দেশের মানুষের স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে পলাশীর ঘটনাকে মূল্যায়ন করতে হবে।

‘আমাদের কাছে ক্ষমতা বড় নয়। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়। তাই দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করেই আমাদের আজ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’

অনুষ্ঠানে জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত বলেন, ‘আমাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হয়ে পলাশীর ঘটনাকে মূল্যায়ন করতে হবে, সচেতন হতে হবে এবং এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।’

ওই সময় উপস্থিত ছিলেন—জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, যুববিষয়ক সম্পাদক সাইফুল আলম, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক আবুল হোসেনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X