কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে ২ চিকিৎসকের মুক্তি দাবি ড্যাবের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ড্যাবের সিরাজগঞ্জ জেলার সদস্য সচিব ডা. আতিকুল আলম এবং ড্যাবের সদস্য মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৩৩তম ব্যাচের সাবেক ছাত্র ডা. এম এ আজিজকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে গায়েবি মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব কেন্দ্রীয় কমিটি।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম আজ এক বুধবার (১ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, চিকিৎসকদের তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় গ্রেপ্তারের মানে বাংলাদেশে এখন কোনো পেশার মানুষই তার নিজ কর্মস্থলে নিরাপদ নয় এবং স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে না। দেশের সর্বোচ্চ সম্মানিত পেশার চিকিৎসকদের এরকম হঠাৎ গ্রেপ্তার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃদ্বয় চিকিৎসকদের অবিলম্বে মুক্তি দাবি করে বলেন, আর কোনো চিকিৎসককে শুধু রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার না করা ও গায়েবী মামলা না দেওয়ার জন্য পুলিশের প্রতি দাবি জানাই। ভবিষ্যতে যদি কোনো চিকিৎসককে শুধু রাজনৈতিক কারণে নির্বিচারে গ্রেপ্তার করা হলে বাংলাদেশের সমস্ত চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ হয়ে পেশাজীবী সংগঠন হিসেবে এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১০

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১১

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১২

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৩

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৪

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৫

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৬

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৮

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

২০
X