কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১০:১৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

এয়ারপোর্ট রোডে টায়ার জ্বালিয়ে উত্তর যুবদলের অবরোধ

এয়ারপোর্ট রোডে টায়ার জ্বালিয়ে উত্তর যুবদলের অবরোধ। ছবি : কালবেলা
এয়ারপোর্ট রোডে টায়ার জ্বালিয়ে উত্তর যুবদলের অবরোধ। ছবি : কালবেলা

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী চলমান বিএনপির টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফলে রাজধানীতে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঢাকা মহানগর উত্তর যুবদল।

অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এয়ারপোর্ট রোডে উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীরা এই প্রতিবন্ধকতা তৈরি করেন।

এর আগে অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার সকালে শরীফ উদ্দীন জুয়েলের নেতৃত্বে মহাখালী বাস টার্মিনাল থেকে তেজগাঁও লিংক রোড পর্যন্ত মিছিল ও পিকেটিং করে মহানগর উত্তর যুবদল।

এ ছাড়া গত রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালন করে বিএনপি। ওই হরতাল সফলে সেদিন রাজধানীর উত্তরায় শরিফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করে মহানগর উত্তর যুবদল।

হরতালের পর বিএনপির নয়াপল্টনস্থ মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে গত মঙ্গলবার থেকে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১০

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১১

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১২

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৩

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৪

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৫

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৬

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৭

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৮

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৯

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

২০
X