কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

গণভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ভিপি নুরের

বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে গণঅধিকার পরিষদের এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে গণঅধিকার পরিষদের এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জনগণ সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত টানা হরতাল-অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে গণভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের ভাইদের বলব- আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণ আপনাদের শত্রু না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের পরিণতি খারাপ হবে। সরকার শ্রমিক আন্দোলনে হামলা করে মিরপুরে দুজন, গাজীপুরে একজনকে হত্যা করেছে। এর আগে ২০১৩ সালে আলেমদের মেরেছে, রাজনীতিবিদদের মারছে, গণগ্রেপ্তার করছে। এদের হাতে কেউ নিরাপদ নয়। সকলে মিলে রাজপথে নেমে সরকারের পতন ঘটাতে হবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে গণঅধিকার পরিষদের এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নুর। এর আগে চলমান অবরোধের সমর্থনে দলটির নেতাকর্মীরা পল্টন টাওয়ারের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি পানির ট্যাঙ্কি মোড়, পল্টন মোড় ঘুরে পুনরায় পানির ট্যাঙ্কির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, গতকাল (বুধবার) মগবাজার থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা উজ্জ্বলকে অন্যায়ভাবে আটক করেছে, বিএনপিসহ বিরোধীদলসমূহের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে। অনতিবিলম্বে গণঅধিকার পরিষদের নেতা উজ্জ্বলসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেন তিনি। সমাবেশে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনও বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, আব্দুজ জাহের, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূইয়া, দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X