কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নিশ্চিহ্ন হওয়ার জন্য অন্য কাউকে লাগবে না; তারেক রহমানই যথেষ্ট।

বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন- দুঃস্বপ্নই রয়ে যাবে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সোমবার (৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। যেসব নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের আগুনসন্ত্রাসের হুকুমদাতা, হোতা, অর্থদাতা হিসেবে গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপি নেতারা এবং বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত টেলিফোন করে বলছে আগুনসন্ত্রাস চালানোর জন্য। সেগুলো তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, তাতে কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই। তারা তো এতদিন ধরে সব কিছু করেছে। সেদিন সমাবেশ শুরু করার আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, জাজেস কমপ্লেক্সে হামলা চালিয়েছে, হাসপাতালে হামলা চালিয়েছে, পুলিশ হত্যা করেছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার আগে কিছুই করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X