কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

তওবা পড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান নানকের

ঢাকা মহানগর উত্তর যুবলীগের অবস্থান কর্মসূচিতে জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর যুবলীগের অবস্থান কর্মসূচিতে জাহাঙ্গীর কবির নানক। ছবি : কালবেলা

বিএনপির নেতাদের তওবা পড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, দেশের মানুষের ক্ষতি করার লক্ষ্যে ধ্বংসযজ্ঞ চালাবেন না। মানুষের গায়ে হাত দিবেন না, আগুনসন্ত্রাস করবেন না, দেশি-বিদেশি ষড়যন্ত্র করবেন না এই মর্মে তওবা পড়ে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের পথে আসা উচিত।

সোমবার রাজধানীর শ্যামলী ক্লাবের সামনে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, বিএনপির অবরোধ মানেই মানুষকে অবরুদ্ধ রাখার অবরোধ। কিন্তু জনগণ ঘৃণা দিয়ে তাদের অবরোধকে প্রত্যাখ্যান করেছে। আন্দোলনের নামে তারা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে চায়। তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে পুলিশ মেরেছে। দায়িত্বরত সাংবাদিকদের আহত করেছে। হাসপাতাল ভাঙচুর করেছে। অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। তাই দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের এই প্রত্যাখ্যান থেকে বিএনপির শিক্ষাগ্রহণ করা উচিত। তাদের নেতাদের তওবা পড়া উচিত।

জনগণ বিএনপিকে জবাব দেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া হবে না। যে হাত দিয়ে আগুন দেবে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। যে হাত দিয়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করবে সে হাত গুঁড়িয়ে দেওয়া হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থেকে তাদের মোকাবিলা করতে হবে।

দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উল্লেখ করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিগত দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে গেছে। তাই দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি, সম্প্রতি ও উন্নয়ন চায়। এদেশের জনগণই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনার মার্কা নৌকার পক্ষে রায় দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X