কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জাপার হাতে এবারও ক্ষমতার ট্রাম কার্ড : বাবলা 

জুরাইন রেলগেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় মহিলা পার্টি আয়োজিত নারী সমাবেশে কথা বলছেন সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা
জুরাইন রেলগেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় মহিলা পার্টি আয়োজিত নারী সমাবেশে কথা বলছেন সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা

আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হাতে ক্ষমতায় যাওয়ার টাম্পকার্ড বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। মঙ্গলবার (৭ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকা জুরাইন রেলগেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় মহিলা পার্টি আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি সবসময় গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পক্ষে। আমরা বিশ্বাস করি, রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। বরাবরের মতো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড জাতীয় পার্টির হাতে।

ঢাকা-৪ এলাকায় সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কথা জানিয়ে তিনি বলেন, শ্যামপুর-কদমতলীবাসীর জন্য কতটুকু করতে পেরেছি জানি না, তবে এতটুকু বলতে পারি; আমি কারও অশান্তির কারণ হইনি। অনেকের উপকার না করতে পারলেও কখনো আমার দ্বারা কারও ক্ষতি হয়নি। নির্বাচনী এলাকার মানুষের শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করেছি। প্রশাসনের সহযোগিতায় বিশেষ করে নারী সমাজের নির্বিঘ্নে চলাফেরার ব্যবস্থা করেছি।

সমাবেশে নিজের জন্য লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বাবলা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ হবে নারী সমাজের ভোটে। আপনাদের লাঙ্গলে একটা ভোট জাতীয় পার্টিকে বিজয়ের বন্দরে পৌঁছে দিবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাপা নির্বাচনে অংশগ্রহণ করা না করা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নিবেন। তিনি নির্দেশনা দিয়েছেন, নির্বাচনী কর্মকাণ্ড অব্যাহত করার জন্য। তার নির্দেশনা মেনে ঢাকা-৪ আসনে লাঙ্গলের প্রচার অব্যাহত রেখেছি।

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শাহানাজ পারভীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা এম এ সোবাহান, শেখ মাসুক রহমান, শারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সুলতানা আহমেদ লিপি, বাবুল হোসেন মিন্টু ও সায়লা রহমান, পারুল আক্তার, রুবিনা আক্তার, শাম্মি আক্তার, ফরিদা ইয়াসমিন, মুক্তা বেগম, লাকি আক্তার, রিঝিয়া আক্তার, মুক্তা বিশ্বাস, পার্বতী রানী দাস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X