কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা হত্যাকারী জিয়ার উত্তরসূরিরা আবারও চেপে বসতে চায় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্নেল তাহেরসহ অসংখ্য মুক্তিযোদ্ধা এবং সৈনিক হত্যা করেছেন জিয়াউর রহমান। সেই জিয়ার উত্তরসূরিরা দেশে আবারও চেপে বসতে চায়।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান কর্নেল তাহেরকে বাঁচতে দেয় নাই। ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল। কত সৈনিক কত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, নাশতা করতে করতে ফাঁসির আদেশ দিয়েছে। সেই জিয়াউর রহমানের উত্তরসূরিরা আজকে বাংলাদেশে আবার চেপে বসতে চায়। বাংলার গণতন্ত্রকে তারা ধ্বংস করতে চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ভোট চুরি বিএনপির ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই জিয়া হত্যা ষড়যন্ত্রের রাজনীতি চালু করেছে, আর তার উত্তরসূরিরা আগুনসন্ত্রাস চালু করেছে।

বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি স্থগিতেরও সমালোচনা করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ৭ নভেম্বর বিএনপির জাতীয় দিবস। তাদের দিবসে কর্মসূচি স্থগিত করে যে দল, তারা কাপুরুষ। এই কাপুরুষদের কাছে কি রাজনীতি মানায়, প্রশ্ন রাখেন তিনি।

বিএনপি নিজেরাই নিজেদের ক্ষতি করেছে উল্লেখ করে তিনি বলেন, ২৮ তারিখ শেখ হাসিনার পতন নয়, আপনাদের পতন হয়ে গেছে। বিএনপিকে দিয়ে কোনো আন্দোলন হবে না। এদের আন্দোলন ভুয়া, ভুয়া, ভুয়া।

এ সময় অপরাধীদের পক্ষে কথা না বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন ইউনিয়ন, কী বিবৃতি দিল তাতে কিছু যায় আসে না। আমার দেশের অপরাধ, আমরা বিচার করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X