কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ নূর হোসেন-টিটো দিবসে সিপিবির শ্রদ্ধা

নূর হোসেন স্কয়ারে ও মুক্তি ভবনে আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ছবি : সংগৃহীত
নূর হোসেন স্কয়ারে ও মুক্তি ভবনে আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ছবি : সংগৃহীত

শহীদ নূর হোসেন-শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটো দিবসে আজ (১০ নভেম্বর) সকাল ৯টায় নূর হোসেন স্কয়ারে ও মুক্তি ভবনে আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শ্রদ্ধা নিবেদন করেছে।

এ সময় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, অনিরুদ্ধ দাস অঞ্জন, ডা. সাজেদুল হক রুবেল, মন্টু ঘোষ, কাজী রুহুল আমিন, মানবেন্দ্র দেব, লাকি আক্তারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পরে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘১৯৯০ এ স্বৈরাচারবিরোধী সংগ্রামে বিজয়ী হলেও আজও গণতন্ত্র মুক্তি পায়নি। স্বৈরাচারের আর্থ-সামাজিক ভিত্তি পাল্টানো যায়নি। আজ দেশে দুর্বৃত্তায়িত রাজনীতি ও বর্তমান সরকারের দুঃশাসন, স্বৈরাচার কর্তৃত্ববাদের আরেক ভিত্তি তৈরি করেছে। তাই ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান আজ আরও বেশি প্রাসঙ্গিক। নেতৃবৃন্দ নীতিনিষ্ঠ অবস্থান থেকে দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম গড়ে তুলতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ‘৯০ এর গণঅভ্যুত্থানের পর পালাক্রমে যারা দেশ শাসন করেছে, তারা তিন জোটের রূপরেখা ও আচরণবিধি বাস্তবায়ন করেনি। বরং ক্ষমতায় আসা ও ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় ওই তিন জোটের অঙ্গীকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেশের বর্তমান সংকট এরাই তৈরি করেছে। এদের বিরুদ্ধে গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলেই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সমাজ বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে।

শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’, শ্লোগানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X