কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালানোর আহ্বান আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত আন্দোলন। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত আন্দোলন। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে সারাবিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

শুক্রবার (১০ নভেম্বর) বাদ জুমা ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে বের হওয়া বিশাল এক বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ফিলিস্তিনে দখলদার ইসরায়েল যে নৃশংস আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে শান্তিকামী বিশ্বশক্তি ও সারা দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালাতে হবে।

আরও বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ফিলিস্তিনের যেদিকে তাকাই শুধু রক্ত, লাশ আর লাশ। শিশুদের লাশ, নারীদের লাশ, মুসলমানদের লাশ। মানবতাবাদী দাবিদার ইউরোপ আর আমেরিকা এখন নিশ্চুপ। তাদের মানবতা আজ কোথায়। ফিলিস্তিন নিয়ে তাদের অবস্থান প্রমাণ করেছে তারাই বরং মানবতার সবচেয়ে বড় দুশমন। এদের উচিত শিক্ষা দিতে হবে।

দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড়, বিজয়নগর মোড়, নাইটিংগেল মোড় ঘুরে এসে পল্টন মোড়ে দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১০

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১১

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১২

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৩

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৪

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৫

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৬

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৭

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৮

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৯

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

২০
X