কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

‘এই নির্বাচন কমিশনকে জুতা মারা দরকার’, বললেন নূর

এক টকশোতে কথা বলছেন ভিপি নুর। ছবি : সংগৃহীত
এক টকশোতে কথা বলছেন ভিপি নুর। ছবি : সংগৃহীত

বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) জুতা মারা দরকার বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশের) প্রধান ও ডাকসু ভিপি নুরুল হক নুর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।

কনক সারোওয়ারের সঙ্গে এক লাইভ টকশোতে ভিপি নুর বলেন, গণ অধিকার, এবি পার্টি ও নাগরিক ঐক্যের মত সক্রিয় রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য নিবন্ধন দেয়নি বর্তমান নির্বাচন কমিশন। তারা নিবন্ধন দিয়েছে গণভবন থেকে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনের দল সুপ্রিম পার্টি ও বিএনএমকে। আর এই বাটপার (নির্বাচন কমিশন) সঠিক নির্বাচন করবে? জুতা মারা দরকার এই নির্বাচন কমিশনকে।

তিনি বলেন, তারা বলছে ইসির সঙ্গে সংলাপে যাচ্ছে না। এই চাটুকার দালালের অধীনে কী নির্বাচনে যাবে, তাদের সক্ষমতা আছে? আমি দুঃখিত খুব বাজে ভাবে বলছি এই কারণে যে এরা কতটুকু মেরুদণ্ডহীন আমি জানি। আমি নির্বাচন কমিশনে গেছি তার (প্রধান নির্বাচন কমিশনার) রুমে জোর করে ঢুকে কথা বলেছি। তাকে বলেছি, আপনি জমিদারি ভাববেন না, এটা রাজতন্ত্র না, আপনি জনগণের সেবা দেওয়ার জন্য এখানে আছেন। আপনি আমাদের সঙ্গে কেন দেখা করবেন না, আমাদেরকে কেন নিবন্ধন দেবেন না।

নুর বলেন, এই ইসি গাইবান্ধায় সিসি ক্যামেরা দিয়ে দেখেছে। সেই নির্বাচনে প্রায় শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সুপার, ইউএনও, ওসি সবাই জড়িত। একজনের বিরুদ্ধেও কি তারা ব্যবস্থা নিয়েছে। তুমি একটা আসনের নির্বাচনে কোনো ব্যবস্থা নিতে পারোনি তাহলে তুমি ৩০০ আসনে ঘোড়ার ডিম করবা।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য ছিল একটা হচ্ছে ১৯৯১, ৯৬, ২০০১ এবং ২০০৪ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এর মধ্যে দুইটাতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আর দুইটাতে বিএনপিন ক্ষমতায় এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X