কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

গত ২৮ অক্টোরের পর প্রথমবারের মতো নয়াপল্টন এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
গত ২৮ অক্টোরের পর প্রথমবারের মতো নয়াপল্টন এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

২৮ অক্টোবরের পর থেকে তালাবদ্ধ রয়েছে বাংলাদেশ জাতীয়াতাবাদী দলের (বিএনপি) কার্যালয়। মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর প্রথমবারের মতো নয়াপল্টন এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১২ নভেম্বর) একদফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে দুপুর ১২টায় বিজয় নগর মোড় থেকে হোটেল ৭১ পর্যন্ত এই মিছিল হয়। মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

মিছিল শেষে হোটেল ৭১ এর সামনে কিছুক্ষণ অবরোধের সমর্থনে অবস্থান নেন নেতাকর্মীরা। অবস্থান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইকবাল হোসেন শ্যামল। তিনি বলেন, দেশবাসীকে অবরোধ পালনের আহ্বান জানাই। রাষ্ট্র মেরামত করতে গিয়ে সাময়িক অসুবিধা হচ্ছে। কিন্তু বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এই অবরোধ আপনারা পালন করবেন। সামনে গণতন্ত্রের বিজয় উদযাপন করতে আপনারা রাজপথে নেমে আসবেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শ্যামল মালুম, মারুফ ইলাহি রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিকুর রহমান, সহসাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, নুর আলম ভুঁইয়া ইমনসহ ঢাকার বিভিন্ন কলেজ ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X