কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণাকে স্বাগত জানাল গণতন্ত্রী পার্টি 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণায় স্বাগত জানিয়েছে ১৪ দলের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে এ স্বাগত জানানো হয়। পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরস আলী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তফসিল ঘোষণায় অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়, প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দল ও জনগনের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়ে নির্বাচন কমিশন, সচিব সহ সংশ্লিষ্ট কর্মচারীগণ ইতিহাস সৃষ্টি করবেন। পাশাপাশি চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে সহয়তা করবেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী তপশিল ঘোষণা পরবর্তী এক সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে প্রতিক্রিয়ায় তুলে ধরে।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, অনেক জল্পনা-কল্পনার পর নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দীর্ঘ ৪৩ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আজকের দিন খুব আনন্দের দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘোষিত তপশিলকে স্বাগত জানাই।

তিনি বলেন, আগামী ১৭ তারিখ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে মনোনয়নপ্রত্যার্শীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X