কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কাল থেকে মনোনয়নপত্র বিক্রি করবে জাসদ

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভা। ছবি : কালবেলা
জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাসদের দলীয় মনোনয়ন বোর্ড, নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত শেষে এসব গঠন করা হয়।

দলীয় সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিরীন আখতার, অ্যাড. রবিউল আলম, মোশাররফ হোসেন, অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন, আফরোজা হক রীনা, মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন, নুরুল আকতার, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নাইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু।

দলের মনোনয়ন বোর্ডের সভাপতি হয়েছেন হাসানুল হক ইনু ও সদস্য সচিব শিরীন আখতার। সদস্যদের মধ্যে রয়েছেন, অ্যাড. রবিউল আলম, মোশাররফ হোসেন, আফরোজা হক রীনা, মীর হোসাইন আখতার ও নাদের চৌধুরী।

মনোনয়নপ্রত্যাশীরা আগামীকাল ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বরের মধ্যে পাঁচ হাজার টাকা ফি দিয়ে দলের কার্যালয় থেকে সরাসরি বা অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। জাসদের মনোনয়ন বোর্ড আগামী ২৩ নভেম্বর দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হয়েছেন মোশাররফ হোসেন ও সদস্য সচিব মীর হোসাইন আখতার। সদস্য নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, উম্মে হাসান ঝলমল, কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, সাখাওয়াত হোসেন রাংগা, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, অ্যাড. সাদিক হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুল হাই মাহাবুব, মো. খালিদ হোসেন, আবদুল আলীম স্বপন, মো. নুরুন্নবী, গোলাম মারুফ মনা, জসিম উদ্দিন বাবুল, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, কুমারেশ রায়, স ম আবদুল মালেক, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন ও সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী হারুন-অর-রশিদ সুমন।

নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যাড. রবিউল আলকে। সদস্য হয়েছেন শিরীন আখতার এমপি ও অধ্যাপক. ড. ম. আনোয়ার হোসেন, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু ও জিয়াউল হক মুক্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X