কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০২:৪১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের মনোনয়নপত্র কিনলেন ১৯০ নেতা

শনিবার সকাল ১০টায় মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ছবি : সংগৃহীত
শনিবার সকাল ১০টায় মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৯০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তাদের মধ্যে ঢাকা বিভাগ ৫১, চট্টগ্রাম বিভাগে ৪০, সিলেট বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ২২, রংপর বিভাগ ১৭ ও রাজশাহী বিভাগ ২৩ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে প্রথম মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করে দলটি।

শেখ হাসিনা দলের কার্যালয়ে উপস্থিত থাকলেও তার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম।

নেতাকর্মীদের অত্যধিক চাপের কারণে বর্তমানে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম স্থগিত রয়েছে। আজ বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,নির্বাচন ২০২৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X