কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দিনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক। (কালবেলা গ্রাফিক্স)
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক। (কালবেলা গ্রাফিক্স)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

তার আগে সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় মনোনয়ন প্রত্যাশীদের।

গতকাল শনিবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১০৭৪টি বিক্রি হয়েছে। আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

এ দিন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারা দেশ থেকে আসা প্রার্থীরা ফরম তোলেন।

এসময় দেখা যায়, সারা দেশ থেকে ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে আসেন মনোনয়নপ্রত্যাশীরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়। প্রার্থীদের চাপে বেশ গলদঘর্ম হতে হয়েছে ফরম বিক্রেতাদের। মাইকিংসহ নির্দেশনা দিয়েও সামাল দিতে হিমশিম অবস্থা ছিল ৮টি বিভাগের জন্য পৃথক বুথে ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, দিনশেষে ঢাকা, ২১৪, চট্টগ্রাম ২০১, ময়মনসিংহ ১০৫, সিলেট ৫৫, খুলনা ১২৫, বরিশাল ৭৫, রংপুর ১০৯ ও রাজশাহী ১৭৬ জন ফরম সংগ্রহ করেছেন। মোট সংগ্রহ ১০৬০টি ফরম। এর বাইরে অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১০

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১১

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১২

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৩

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৪

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৫

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৬

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৭

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৮

দুদকের সার্চ কমিটি গঠন

১৯

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

২০
X