কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল পেছানোর আহ্বান রওশন এরশাদের

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি : সংগৃহীত
বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তপশিল পেছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। তিনি বলেন, গণতন্ত্র ও জাতির প্রত্যাশা পূরণে রাষ্ট্রের অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি এই ভূমিকা রাখতে পারেন।

রোববার (১৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিরোধীদলীয় নেতা এ আহ্বান জানান। এ সময় বঙ্গভবনে প্রবেশ করেন বিরোধীদলীয় জাপার শীর্ষ নেতারা।

প্রায় পৌনে এক ঘণ্টার বেশি সময় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন রওশন এরশাদ। তিনি বলেন, আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানাই। কিন্তু ঘোষিত তপশিলের সময় যথেষ্ট নয়।

বিরোধীদলীয় নেতা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে তপশিল ঘোষণা করতে কিছুটা বিলম্ব হয়েছে। সে কারণে তপশিলের সময়সীমা আরও কিছুটা বর্ধিত করা প্রয়োজন।

তপশিল পেছানোর যৌক্তিকতা তুলে ধরে রওশন এরশাদ বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। এসব কারণে তপশিল পিছিয়ে দিতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

এ ছাড়া নির্বাচনে সব দলের অংশ নিশ্চিত করতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসার উদ্যোগ নেওয়ার আহ্বান করেন বেগম রওশন এরশাদ।

বৈঠকে রওশন এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, পল্লিবন্ধুপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X