কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:১২ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল সফলে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

হরতাল সফলে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ছবি : কালবেলা
হরতাল সফলে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদ ও একদফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীর ৫টি স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আজ রোববার সকালে এবং দুপুরে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী মীরহাজীবাগ মদিনা মেডিকেল থেকে নবীনগর পর্যন্ত, লালবাগ নবাবগঞ্জ মসজিদ থেকে পুলিশ ফাঁড়ি, ধানমন্ডি ৩ নম্বর রোড সিটি কলেজের সামনে, শাহবাগ মোড় থেকে পরীবাগ, খিলগাঁও বনশ্রী মেরাদিয়া পর্যন্ত হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলগুলোতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি নাসির মোল্লা, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. রাসেল খান, সহসাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, শিল্পবিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিতি ছিলেন।

নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘোষিত তপশিলকে অবৈধ আখ্যা দিয়ে তপশিল বাতিলের দাবিতে স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X