কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন দলকে এমপি-মন্ত্রিত্বের অফার দিচ্ছে সরকার : ফারুক হাসান

হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা
হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা

‘একতরফা’ তপশিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধীদলগুলোর দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীতে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি কালভার্ট রোড থেকে শুরু হয়ে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়, নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কিছুক্ষণ পল্টন মোড় অবরোধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ সময় গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, এই সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলকে এমপি-মন্ত্রিত্বের অফার দিচ্ছে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণঅধিকার পরিষদ শেখ হাসিনার অধীনে কোনো পাতানো নির্বাচনে যাবে না। যতই চাপ আসুক, যতই নির্যাতন আসুক- আমরা প্রয়োজনে কেরানীগঞ্জ কারাগারে যাব, তবুও এই সরকারের পাতানো ফাঁদে পা দেব না।

তিনি বলেন, সরকার এখন লাগামছাড়া পাগলা ঘোরার মতন আচরণ শুরু করেছে। তারা যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। সরকার আমাদের ভয় দেখাচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য। আমি তাদের বলেছি, কারাগারে যাব- তবুও এই সরকারের অধীনে নির্বাচনে যাব না।

গণঅধিকার পরিষদের এই অংশের যুগ্ম আহবায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন, তারা নব্য-রাজাকার হিসেবে চিহ্নিত হবেন। আমরা গণঅধিকার পরিষদ নব্য-রাজাকার হতে চাই না।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, এই সরকার এখন পাগল হয়ে গেছে। তারা বলছেন, বিএনপি-জামায়াত নাকি ১০/১৫ বছর পরে আর থাকবে না। আমরা বলতে চাই, আওয়ামী লীগ আর কয় মাস টিকে- সেটা নিয়ে ভাবেন। বিএনপি-জামায়াত এবং গণঅধিকার পরিষদ ঠিকই টিকে থাকবে।

গণঅধিকার পরিষদের নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ নেতা অধ্যাপক মাহবুব হোসেন, অ্যাডভোকেট শিরিন আকতার, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মাহবুবুল হক শামীম, আব্দুল্লাহ, যুব অধিকার পরিষদের আহবায়ক সাকিব হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X