কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি : চুন্নু

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি
জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা বিশ্বাস করি নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয়। বিগত ৩৩ বছরে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়েই কথা আছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যারা জিতেছে, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা ক্ষমতায় যেতে পারেনি তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।

বর্তমান নির্বাচন ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু করা সম্ভব নয় মন্তব্য করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি, নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা জানিয়ে তিনি বলেন, মানুষের মনে প্রশ্ন আছে, ভোট কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কিনা। নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা ও সংশয় আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। জাপা এবারের নির্বাচনে কোনো জোট বা মহাজোট করব না জানিয়ে তিনি বলেন, আমরা তিনশ আসনেই নির্বাচন করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মহল স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্র করছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে। দলে চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই।

তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বেগম রওশন এরশাদ গতকাল ২ বার ফোন করে আমাকে বলেছেন, তার এবং তার ছেলের জন্য মনোনয়ন ফরম নিবেন। কিন্তু গতকাল কেউই মনোনয়ন ফরম নিতে আসে নাই, আজ হয়তো আসতে পারে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দিন মঙ্গলবার ৬২২টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এ নিয়ে দুই দিনে ১১৭৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। উল্লেখযোগ্যদের মধ্যে মনোয়নয়ন ফরম গ্রহণ করেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা এমপি, উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X