কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০১:২২ এএম
অনলাইন সংস্করণ

‘সাধারণ মানুষের কী হবে?’

সোমবার ময়মনসিংহের তারাকান্দায় এক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
সোমবার ময়মনসিংহের তারাকান্দায় এক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতকরা ৫ শতাংশ প্রণোদনার ঘোষণা দিয়েছেন বলে মনে করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ বিষয়ে তিনি বলেন, ‘ভালো কথা, কিন্তু সাধারণ মানুষের কী হবে? সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা।’

সোমবার (২৬ জুন) বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

তিনি আরও বলেন, ‘সরকারের মন্ত্রী নিজেই বলেছেন, মানুষ বাজারে গেলে চোখের পানি ধরে রাখতে পারে না। সেই চোখের পানি ফেলা ৯২ শতাংশ জনগণের জন্য কিছু না করে নির্বাচনের আগে ৮ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীর কেন সুবিধা দিচ্ছেন—জনগণ তা জানে। আওয়ামী লীগ জানে, নিরপেক্ষ নির্বাচনে সাধারণ জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। সেজন্য জনগণের দুঃখ-দুর্দশায় তাদের ভ্রুক্ষেপ নেই। কিন্তু এবার আর প্রশাসনকে অপব্যবহার করে ’১৪/’১৮ মার্কা নির্বাচন হবে না।

ক্ষমতাসীন দলটির উদ্দেশে এমরান সালেহ প্রিন্স বলেন, অন্য দলের কথা চিন্তা না করে আওয়ামী লীগের নিজেদের জনসমর্থন নিয়ে গবেষণা করা উচিত। তাদের জনসমর্থন এতই নিম্নগামী যে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে শোচনীয় পরাজয় নিশ্চিত। এটা জেনে তারা আবারও দলীয় সরকারের অধীনে জনগণ ও রাজনৈতিক দলকে বাদ রেখেই প্রহসনের নির্বাচন করতে চায়। এবার আর তাদের সেই খায়েশ পূর্ণ হবে না।

তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের ষড়যন্ত্র, কূটকৌশল প্রতিরোধের আহ্বান জানান। একই সঙ্গে রাজপথের চূড়ান্ত আন্দোলনের জন্য সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান।

ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আহমদ সাকিবের সভাপতিত্বে তারাকান্দা সদরে মোকামিয়া কান্দা ঐশী রাইস মিল প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিট থেকে মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সম্মেলন উদ্বোধন করেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম। এতে আরও বক্তব্য দেন—বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, এম এ হান্নান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা আহমেদ তাইয়্যেবুর রহমান হিরন, হাফেজ আজিজুল হক, আব্দুস সাত্তারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X