কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘পাতানো’ নির্বাচনে যাবে না জেএসডি : স্বপন

জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে পাতানো নির্বাচনের আয়োজন চলছে অভিযোগ করে এমন নির্বাচনে জেএসডি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশের কিছুসংখ্যক অনলাইন নিউজপোর্টাল গতকাল (বৃহস্পতিবার) থেকে জেএসডি এবং জেএসডির সভাপতি আ স ম আবদুর রব নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে একটি সংবাদ প্রচার করছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন। দলের পক্ষ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে এই মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বর্তমান সরকারের পাতানো নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বিরোধী দলের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। জনগণের সমর্থনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে সারা দেশে ব্যাপক আন্দোলন-সংগ্রাম গড়ে উঠেছে। এজন্য সব জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

জেএসডির এই সাধারণ সম্পাদক সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, বিরোধী দলসমূহের হাজার হাজার রাজবন্দির মুক্তিসহ নির্বাচনী তপশিল বাতিল করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী যে আন্দোলন চলছে, সে আন্দোলনকে আরও বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

জেএসডির সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- দলের সহসভাপতি মাইনুর রহমান, অ্যাড. সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, আবুল কালাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১০

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১১

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৪

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৬

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৭

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৮

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৯

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

২০
X