কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:০৭ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

রিজভীর নেতৃত্বে ঢাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বনানীতে মিছিল। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বনানীতে মিছিল। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত ৭ম দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে মিছিল বের করা হয়।

মিছিলটি বনানী মাঠ থেকে কাকলীতে এসে শেষ হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ঢাকা জেলা বিএনপি মিছিলটি আয়োজন করে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় সহযুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিল্টু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি খন্দকার আবুল কালাম, ধামরাই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহসভাপতি মাহাবুব মিয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ অল হামিদ নিরব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফাহাদ, পাভেল খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাসুদুর রহমান মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুজ্জামান রাসেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১০

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১১

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১২

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৩

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৪

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৫

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৬

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৭

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৮

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৯

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

২০
X