কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

আট জেলা শাখায় স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে রদবদল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আট জেলা শাখার নেতৃত্বে রদবদল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শনিবার (২৫ নভেম্বর) সংগঠনের এক জরুরি সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্তের কথা জানান।

স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত মোতাবেক মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ কারাগারে থাকায় ১ম যুগ্ম সম্পাদক ইলিয়াস মুন্সি ইরাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রংপুর জেলা শাখার সদস্যসচিব জাকারিয়া ইসলাম জীম কারাগারে থাকায় ১ম যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন সরকারকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়াও নীলফামারী জেলা শাখার সভাপতি আবু সুফিয়ান রোমেল অসুস্থ থাকায় সুস্থ না হওয়া পর্যন্ত সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম বাবলাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম জুয়েলের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার সামস কেনেডী আন্দোলন কর্মসূচিতে অনুপস্থিত থাকায় তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি আন্দোলন কর্মসূচিতে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক অব্যাহতি দিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজামকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল আন্দোলন কর্মসূচিতে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঝালকাঠি ও বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলার অধীন সকল থানা ও পৌর কমিটিকে বিএনপির সাথে সমন্বয় করে আন্দোলন কর্মসূচি পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X