কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ভোটবিহীন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে : মাহবুব উদ্দিন খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ভোটবিহীন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোটবিহীন নির্বাচনের ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এবার তাদের এই নির্বাচনী মহড়া কোনো কাজে আসবে না।

রোববার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন এলেই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে। যারা নির্বাচন করবে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। তাদের ষড়যন্ত্রটা ভোট কারচুপি করা, ভোট লুটপাট করা। আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়া, মনোনয়ন দেওয়া এটা ভোট কারচুপির নতুন ষড়যন্ত্র। রাজনৈতিক কৌশলে আওয়ামী লীগ ভুল করছে। এবার আর আগের মতো পরিবেশ নেই। সমগ্র দেশবাসী একটা দাবিতে আন্দোলন করছে সেটা হলো নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা।

জনসাধারণ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এখনও সময় আছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার। প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন, না হলে রাজনীতি যত জটিল হবে তত দেশেরও ক্ষতি হবে। আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্নের দিকে যাবে।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ২৮ অক্টোবরের আগে ছিল ৮৩ হাজার বন্দি। এখন ১ লাখ ১০ হাজারের বেশি হয়ে গেছে। কত জেলে দেবে। এভাবে চলতে থাকলে সামনের দিনে স্কুল-কলেজকে গেজেট করে কারাগার ঘোষণা দিতে হবে। সবকিছুই নির্বাচনী ষড়যন্ত্রের একটি অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X