কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১১:৫৯ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ করছে আওয়ামী লীগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা পর মনোনয়ন চিঠি বিতরণ করছে আওয়ামী লীগ। সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়।

এর আগে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে জানান, মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র প্রস্তুত করা হয়েছে। দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বিতরণ করা হবে।

এবারের নির্বাচনে ৭১টি আসনে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দেয়নি ক্ষমতাসীনরা। এর মধ্যে অবশ্য জোটের শরিক দলগুলোর সংসদ সদস্যদের বেশ কয়েকটি আসনও রয়েছে। পরিবর্তিত প্রার্থীদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। কেউ কেউ আবার নিজের হারানো আসন ফিরে পেয়েছেন।

আগে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হলেও এবার সরাসরি নির্বাচনের সুযোগ পেয়েছেন ২৪ নারী। এ ছাড়া ২২৭ আসনে বহাল আছেন বর্তমান সংসদ সদস্যরা। প্রার্থী তালিকায় উঠে এসেছে ১০৫ নতুন মুখ।

দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে রোববার (২৬ নভেম্বর) দুপুর থেকেই ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় লোকে লোকারণ্য হয়ে যায়। বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা এসে জড়ো হন সেখানে।

নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই করতালি আর স্লোগানে মেতে ওঠেন মনোনয়ন পাওয়া নেতাদের সমর্থকরা। খণ্ড খণ্ড আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও গুলিস্তান এলাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X