কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের পক্ষে মাঠে থাকবে মাগুরা জেলা আ.লীগ

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলা শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন নেতারা। পাশে থাকার ঘোষণা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

মাগুরার দুটি আসনে প্রার্থী নিশ্চিত হওয়ার পরবর্তী করণীয় ঠিক করতে বর্ধিত সভা আহ্বান করে জেলা আওয়ামী লীগ। সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জি ও সাকিবের বাবা খন্দকার মশরুর রেজা উপস্থিত ছিলেন।

শুরুতে সাকিব আল হাসান দলীয় মনোনয়ন পাওয়ায় জেলা আওয়ামী লীগের মধ্যে হতাশা তৈরি হয়েছিল জানিয়ে জেলার শীর্ষ নেতারা বলেছেন, স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা ছিল বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আবারও মনোনয়ন পাবেন। তবে শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে মনোনয়ন দেওয়ায় নেতাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। তবে সাইফুজ্জামান শিখর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধভাবে সাকিবের পক্ষে নির্বাচন করার জন্য অনুরোধ করেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ জানিয়েছেন, দীর্ঘসময় মাগুরা জেলায় আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন সাইফুজ্জামান শিখর। নেতাকর্মীদের পাশাপাশি সবার আশা ছিল বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আবারও মনোনয়ন পাবেন। না পাওয়ায় কিছু নেতাকর্মীর মধ্যে মান-অভিমান ও ক্ষোভ জন্ম নেয়। তবে দলীয় সভানেত্রী যেহেতু সাকিবকে মনোনয়ন দিয়েছেন, আমরা নেত্রীর সম্মান রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

এদিকে সাকিবের পারিবারিক সূত্রে জানাযায়- আজ বুধবার (২৯ নভেম্বর) মাগুরায় আসবেন সাকিব। প্রথমে যাবেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখান থেকে আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের কবর জিয়ারত করতে মাগুরা পৌর গোরস্তানে যাবেন। সেখান থেকে বাড়ি যাবেন সাকিব। এরপর শুরু হবে নির্বাচনী কার্যক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১০

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১১

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৩

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৪

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৫

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৬

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৭

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৮

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৯

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

২০
X