কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিভ্রান্তিকর পাঠ্যপুস্তক বাতিল করতে হবে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পুরোনো ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পুরোনো ছবি

নতুন শিক্ষাক্রমে চালু হওয়া যেসব বইয়ে ইসলামী চেতনাবিরোধী বিষয় রয়েছে সেগুলো বাতিল করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেন, শিক্ষাক্রমে ভুল, বিভ্রান্তিকর ও ইসলামী চেতনাবিরোধী বিতর্কিত পাঠ্যবই বাতিল করতে হবে। স্কুল-মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তকে ভুল ইতিহাস সন্নিবেশিত করে আগামী প্রজন্মকে আত্মপরিচয়ের সংকটে ফেলার চেষ্টা করা হচ্ছে। একই সাথে ডারউইনের বিতর্কিত মতবাদ পাঠ্যভুক্ত করে মুসলমানদের ঈমান-আক্বিদার ওপর আঘাত করা হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আমাদের এই সরল প্রতিবাদকে শিক্ষামন্ত্রী ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, সাহস থাকলে পাঠ্য বই নিয়ে আলেমদের সাথে বসুন, ভুল আছে কিনা জাতি দেখবে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত বাদ দিয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করলে ধর্মপ্রাণ জনতা স্বাগতম জানাবে। অন্যথায় পরিণতি সুখকর হবে না।

মুফতি রেজাউল করিম বলেন, অবিলম্বে পাঠ্যপুস্তক বাতিল করে নতুন করে বই ছাপানোর কাজ করতে হবে। পাঠ্যপুস্তক সংশোধনে হাক্কানি ওলামায়ে কেরামের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। ৯২ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের পাঠ্য গ্রহণযোগ্য হতে পারে না। তাই অবিলম্বে আপত্তিকর বই ও সিলেবাস বাতিল করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X