কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০১:২২ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
আচরণবিধি লঙ্ঘন

গোলাম ফারুক পিংকুর ব্যাখ্যা চেয়েছে ইসি

সংসদ সদস্য পদপ্রার্থী মো. গোলাম ফারুক পিংকু। পুরোনো ছবি
সংসদ সদস্য পদপ্রার্থী মো. গোলাম ফারুক পিংকু। পুরোনো ছবি

লক্ষ্মীপুর-৩ আসনে আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. গোলাম ফারুক পিংকু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নির্বাচনী এলাকা-২৭৬, লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ উজমা শুকরানা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই আদেশ দিয়েছেন। তাকে রোববার (৩ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ লিখিত আকারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘আপনি জনাব মিয়া মো. গোলাম ফারুক পিংকু, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে লক্ষ্মীপুর- ৩ আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী। আপনার বিরুদ্ধে অত্র কমিটির নিকট এই মর্মে অভিযোগ আনীত হয় যে, বিগত ২৮ নভেম্বর ২০২৩ ইং জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছেন এবং বিভিন্ন যানবাহনে আপনার প্রতীক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এমতাবস্থায়, নির্বাচনী আচরণ বিধিমালার ৬ (খ) ও ৮(ক) ধারায় এই মর্মে অভিযোগ আনীত হয় যে, আপনি চন্দ্রগঞ্জ মহাসড়ক বন্ধ রেখে ৩০ টি মাইক্রোবাস ও পাঁচ শতাধিক মোটরসাইকেল সহযোগে উচ্চস্বরে প্রচারণা চালিয়েছেন।

উল্লেখ্য, দৈনিক বাংলা নিউজ এর অনলাইন পোর্টালে বিগত ২৮ নভেম্বর, ২০২৩ ইং তারখে উক্ত সংবাদ প্রকাশিত হয়। এক্ষেত্রে আগামী ৩/১২/২০২৩ ইং এর মধ্যে আপনাকে অত্র কমিটির নিকট উপর্যুক্ত বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ প্রদত্ত হলো।’

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি। সে হিসাবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X