কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে গেলেন প্রতিমন্ত্রী জাকির ও তার ছেলে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকির। পুরোনো ছবি
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকির। পুরোনো ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকির। তারা দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করলেও পরে তা জমা করেননি।

গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন।

জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসন থেকে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকিরসহ চারজন মনোনয়নপত্র জমা দেননি।

এ বিষয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমি সরকারের প্রতিমন্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি দলের বাইরে নই। আমার ভক্তরা আমাকে ভালোবেসে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের আমি বুঝিয়েছি যে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না।

আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বিপ্লব হাসান ছাড়াও একই দলের চার জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X