কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার ৯ আসনে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ৯ আসনে ১১৫ জন প্রার্থীর মধ্যে ৭৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। বাকি ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়াও ৭ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বাছাই শেষে এ ঘোষণা দেন।

মনোনয়ন বাতিলের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। এর মধ্যে দুই প্রার্থী হলেন- ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মোশররফ হোসেন এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী কবির হোসেন।

গত ১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সবশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X