কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি নির্বাচনে আসেনি : চুন্নু 

বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা
বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা

জাতীয় পার্টি নির্বাচন করার জন্য আসছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

‘জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি জাতীয় পার্টি আগামী নির্বাচন থেকে সরে যেতে পারে বলেও তিনি মনে করছেন।’ গণমাধ্যমে এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, প্রধানমন্ত্রী যদি আমাদের বিশ্বাস না করেন, এ বিষয়ে আমার কোনো কথা বলার সুযোগ নাই। আর আমাদের বিশ্বাস করবেন কিনা, করেন কিনা, সেটা উনার বিষয়। এ বিষয়ে আমাদের কোনো কমেন্টস নাই।

নির্বাচন হলো সরকার পরিবর্তনের একমাত্র পথ- এ কথা উল্লেখ করে তিনি বলেন, যেহেতু এবার নির্বাচনে বিএনপি আসেনি, সেই ভোট পাব বলে আশা করে আমরা নির্বাচনে এসেছি। ভোটাররা আস্থা রাখতে পারে এমন পরিবেশ হলে এবার আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের জন্য আওয়ামী লীগের সঙ্গে সার্বিক বিষয়ে আলাপ করেছি। আমরাও যোগাযোগ করেছি, তারাও যোগাযোগ করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছে, নির্বাচন ভালো করার জন্য যা যা দরকার তারা তাই করবে। আবারও আজ-কালকের মধ্যে আলোচনা হতে পারে। যোগাযোগ আছে আমাদের সঙ্গে।

তিনি বলেন, আমাদের বেশিরভাগ প্রার্থী এলাকায় আছেন। তাদের আমি বলে দিয়েছি, সেখানে আছেন ভালো। তবে এখনই নির্বাচনের প্রচারে কোনো কাজ করার সুযোগ নেই। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই এসেছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি। আমরা একটা জিনিস চেয়েছিলাম নির্বাচন কমিশন ও সরকারের কাছে। সেটা হচ্ছে, ভোটাররা যেন আসতে পারে এবং পরিবেশ সুন্দর হয়, এটাই আমাদের মেইন দাবি ছিল। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X