কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আন্দোলন বাংলাদেশের মানুষের বিপক্ষে : বাহাউদ্দিন নাছিম

মহান বিজয় দিবস উপলক্ষে শাজাহানপুর মাহবুব আলী মিলনায়তনে রেলওয়ে শ্রমিক লীগের আলোচনা সভায় কথা বলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
মহান বিজয় দিবস উপলক্ষে শাজাহানপুর মাহবুব আলী মিলনায়তনে রেলওয়ে শ্রমিক লীগের আলোচনা সভায় কথা বলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

বিএনপির আন্দোলন বাংলাদেশের মানুষের বিপক্ষে- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, তারা সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

বুধবার (১৩ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শাজাহানপুর মাহবুব আলী মিলনায়তনে রেলওয়ে শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে নাছিম বলেন, অগ্নিসস্ত্রাস, নৈরাজ্যের রাজনীতি করে বিএনপি মানুষের জীবন নিয়ে খেলছে। কারণ দেশ এগিয়ে গেলে তাদের দুঃখ হয়। তারা দেশকে ধ্বংসের মধ্য দিয়ে আত্মতৃপ্তি খোঁজে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার ভয়ে বিএনপি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস, অগ্নিকাণ্ডের রাজনীতির ফাঁদে দেশবাসী পা দেবে না। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই পিছপা হবে না।

বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা বিএনপি- এমন মন্তব্য করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অপরাজনীতির মধ্যেও আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াই চালিয়ে যাচ্ছে। অগ্নিসন্ত্রাস আর হত্যার রাজনীতি করে বিএনপি টিকে থাকতে পারবে না।

রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএএফ সুমন, প্রচার সম্পাদক কামাল হোসেন, বাবুল হোসেন, সাইদুর রহমান পাভেল এবং মোহাম্মদ কামরুল হাসান, মোবাশ্বের চৌধুরী, ইসমেত জামিল লাভলু, নূরে নবী ভূইয়া রাজু, বিএম ফরহাদ অংকুর, হামিদুর রহমান শামিম, মামুন অর রশিদ শুভ্র, আনিসুর রহমান সরকার, ফারহানা ডলি, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন হাবিবুর রহমান আকন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১০

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১১

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১২

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৩

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৪

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৫

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৬

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৭

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৮

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৯

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

২০
X