কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিপদে ঐক্য আর বিপদ কেটে গেছে মনে করে অবহেলা করা আত্মঘাতী : ইনু 

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ছবি : কালবেলা
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ছবি : কালবেলা

বিপদে ঐক্য আর বিপদ কেটে গেছে মনে করে আত্মপ্রসাদে ভুগে ঐক্যকে অবহেলা করা আত্মঘাতী মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এটা ভুলে গেলে চলবে না যে, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন এবং তিন মেয়াদে সরকার পরিচালনা রাজনৈতিক ঐক্যেরই ফল।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে বড়’র অহংকার এবং ছোট’র হীনম্মন্যতা পরিহার করা উচিত।

তিনি বলেন, ১৪ দলসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলসহ সবাই মিলে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ক্ষমতা পুনর্দখলের আন্দোলন প্রতিহত করতে হবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মাটিতে আর কোনোদিনই পাকিস্তানপন্থি রাজাকার আলবদর ও তাদের রাজনৈতিক সঙ্গীরা ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন সাবেক এই তথ্যমন্ত্রী।

বাংলাদেশবিরোধী পাকিস্তানপন্থি রাজনৈতিক শক্তির সাথে কোনো রাজনৈতিক লেনদেন, সমঝোতার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, যত নির্মমই হোক বাংলাদেশবিরোধী পাকিস্তানপন্থি এই অশুভ রাজনৈতিক শক্তিকে রাজনীতির মাঠ থেকে চির বিদায় দিতেই হবে।

’৭১-এ পরাজিত শক্তি মুক্তিযুদ্ধে মীমাংসিত বিষয়সমূহ ও সংবিধানকে অস্বীকার করে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে জানিয়ে তিনি বলেন, সামরিক শাসক জিয়ার চাপিয়ে দেওয়া রাজনৈতিক দল বিএনপিই মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি, পাকিস্তানপন্থির মূল ধারক, বাহক, দূর্গ।

বিএনপি-জামায়াতের নির্বাচন বানচাল করে ক্ষমতা পুনর্দখলের আন্দোলন আসলে গোলাম আযমে ‘পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলন’ এর বর্তমান রূপ বলেও মন্তব্য করেন ১৪ দলের অন্যতম এই শরিক নেতা।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন, নুরুল আকতার, শফি উদ্দিন মোল্লা, নাদের চৌধুরী, মোহাম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, সাইফুজ্জামান বাদশা, রাশিদুল হক ননী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X