কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সভা-সমাবেশের ওপর অসাংবিধানিক নিষেধাজ্ঞা জনগণ মানবে না : গণতন্ত্র মঞ্চ

প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও বিক্ষোভ। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও বিক্ষোভ। ছবি : কালবেলা

সভা-সমাবেশের ওপর অসাংবিধানিক নিষেধাজ্ঞা জনগণ মানবে না বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

রোববার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে’ সমাবেশ ও বিক্ষোভ করে একথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

সমাবেশে নেতারা বলেন, নির্বাচন কমিশন সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে চিঠি দিয়েছে তা অসাংবিধানিক ও নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত। মূলত সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই চিঠির ব্যবস্থা করেছে এবং আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি আসা মাত্রই তা কার্যকর করার জন্য উঠে পরে লেগেছে। ফলে এটা স্পষ্টই প্রমাণিত যে নির্বাচন কমিশন বাস্তবত কেবল সরকারের গোলামে পরিণত হয়েছে। নেতারা বলেন, সরকার ইতোমধ্যেই মানুষের কণ্ঠরোধ করে একটি তথাকথিত নির্বাচন করতে চাচ্ছে। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে এই তামাশা মঞ্চস্থ করতে চাইছে। সর্বাত্মক দমনপীড়ন এবং সভা সমাবেশকে বন্ধ করার উদ্যোগের মাধ্যমে সরকার নিজেরা সরাসরি ঘোষণা না করলেও কার্যত জরুরি অবস্থা জারি করেছে।

নেতারা আরও বলেন, এ নিষেধাজ্ঞা জনগণ মানবে না। এই নিষেধাজ্ঞা দিয়ে কোনোভাবেই বৈতরণী পার হওয়া যাবে না। সব বাধা অতিক্রম করে, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে আন্দোলন জোরদার করার জন্য তারা জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন। সমাবেশে ব্ক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। আরো বক্তব্য রাখেন (জেএসডি)-র সহসভাপতি এডভোকেট কে এম জাবির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন এবং নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মুহিদুজ্জামান মুহিদ। সমাবেশ পরিচালনা করেন জেএসডির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১০

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১১

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১২

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৪

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৫

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৬

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৭

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৯

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

২০
X