কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভীতি ছড়িয়ে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সিলেটে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে জনগণের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিলে পুরো দেশ আরও উন্নত হবে। যারা অগ্নিসন্ত্রাসে জড়িত, মানুষ হত্যা করে তাদের ক্ষমা নেই। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বন্ধ করতে চায় বিএনপি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছে জিয়ারত করেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার-ফেস্টুনে সেজেছে সিলেট নগরী। নগরীর ব্যস্ততম সড়কগুলো সেজেছে বর্ণিল সাজে। জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে কাজ করেছেন নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X