কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

তামাশার নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না : ডা. ইরান

রাজধানীর পল্টন মোড় এলাকায় লেবার পার্টির লিফলেট বিতরণ করেছে। ছবি : কালবেলা
রাজধানীর পল্টন মোড় এলাকায় লেবার পার্টির লিফলেট বিতরণ করেছে। ছবি : কালবেলা

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পুনরায় ক্ষমতায় থাকার জন্য একতরফা-তামাশার নির্বাচন আয়োজন করেছে। তামাশার এই নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই। সেজন্য তারা ভোটকেন্দ্রে যাবে না।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টন মোড় এলাকায় লেবার পার্টির পক্ষে লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে নির্বাচনের নামে একতরফা, ডামি নির্বাচনের আয়োজন করেছে আওয়ামী লীগ। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে জবাই করেছে। জনগণকে জিম্মি করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়। তাই সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশকে এই সরকারের হাত থেকে রক্ষায় রাজপথ দখল করতে হবে।

কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মহানগর নেতা এনামুল হক, ইমরান হোসেন, ছাত্রমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান আহমেদ ও প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ নেতা-কর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X