কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে যথেষ্ট উৎসাহ আছে মানুষের : মোহাম্মদ এ আরাফাত

রোববার রাজধানীর পূর্ব ভাষানটেক ও পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচার চালান ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। ছবি : কালবেলা
রোববার রাজধানীর পূর্ব ভাষানটেক ও পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচার চালান ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। ছবি : কালবেলা

নির্বাচন নিয়ে যথেষ্ট উৎসাহ আছে মানুষের মধ্যে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর পূর্ব ভাষানটেক ও পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারকালে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ এ আরাফাত বলেন, প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি কারও দিকে দেখি না। যে বা যারা আমার প্রতিপক্ষ আছেন, তাদের আমি স্বাগত জানাই এবং ইতিবাচকভাবে নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আমরা এটার পক্ষে আছি। আমরা মূলত এই এলাকায় যারা নৌকার অনেক ভোট আছেন, তাদের ভোটটা ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। সেটা করতে পারলেই নৌকার পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, নৌকা জয়ী হবেই হবে। এ জন্য প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তা করার চিন্তা করার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, আমি গত উপনির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত আমি ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় বেশি ঘুরছি এবং পরিকল্পনা করে ছোটখাটো কাজগুলো করার উদ্যোগ নিয়েছি। কালিবাড়ি থেকে মানিকদি-মাটিকাটা পর্যন্ত এবং ভাষানটেকের পুরো এলাকায় অনেক বেশি কাজের প্রয়োজন। যেখানে চাহিদা বেশি সেখানেই আমি ফোকাস করতে চাই। যে কারণে এই এলাকাগুলোতে বেশি ঘুরছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X