কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশে সাধারণ মানুষ ধুঁকে ধুঁকে মরবে : সেলিমা রহমান

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ‘ডামি নির্বাচন’ বর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফলের আহ্বানে লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের সাথে কথা বলেন সেলিমা রহমান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ‘ডামি নির্বাচন’ বর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফলের আহ্বানে লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের সাথে কথা বলেন সেলিমা রহমান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশের সুবিধা সরকারেরই কিছু সুবিধাভোগীর মানুষ ভোগ করবে। আর সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ‘ডামি নির্বাচন’ বর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফলের আহ্বানে লিফলেট বিতরণের পূর্বে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারকে প্রত্যাখ্যান করেন সেলিমা রহমান।

সেলিমা রহমান বলেন, আজকে বাংলাদেশের সকলে জানে যে, একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। সে নির্বাচন একদলীয় বাকশালের নির্বাচন। যেটা হয়েছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা দিবে। সবাইকে দেখিয়ে নাটক করার জন্য।

দেশের সবাই এই সরকারের পতন চায় জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, এরা বিরোধীদলকে বিচ্ছিন্ন করতে চায়। নিজেরা আগুন দিয়ে বিএনপির নামে দোষ দিচ্ছে। কিন্তু এ দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। তারা এই নির্বাচন মেনে নেবে না। তারা এ সরকারের পতন চায়।

তিনি আরও বলেন, সরকার দেশের অর্থনীতি সকল ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ব্যাংক থেকে লুটপাট করে শেষ করে দিয়েছে। জোর করে দেশের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে। সরকার স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছে। এ ঘোষণায় সরকারের কিছু সুবিধা ভোগীরা মানুষ স্মার্ট বাংলাদেশের সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ এনালগের মধ্যে ধুঁকে ধুঁকে মরবে।

পরে তিনি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা তাহসিনা রুশদীর লুনা, শিরিন সুলতানা, অপর্ণা রায়, রেহেনা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি, ফরিদা ইয়াসমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (২৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে এই ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১০

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১১

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১২

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৩

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৪

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৫

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৬

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৭

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৮

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৯

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

২০
X