কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে : সিপিবি

কমরেড মণি সিংহের ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সিপিবি। ছবি : কালবেলা
কমরেড মণি সিংহের ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সিপিবি। ছবি : কালবেলা

দেশের বর্তমান সংকট কাটাতে কমরেড মণি সিংহের পথে অগ্রসর হতে হবে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা। বর্তমান সরকারকে স্বৈরাচারী উল্লেখ করে দলটির নেতারা বলছেন, স্বৈরাচারী সরকারের প্রেসক্রিপশনে নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। যা সংবিধান বিরোধী মৌলিক অধিকারের পরিপন্থি।

শনিবার (৩০ ডিসেম্বর) ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহের ৩৩তম প্রয়ান দিবস উপলক্ষে সিপিবি আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না করে একতরফা প্রহসনের নির্বাচন করার মধ্যে দিয়ে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নীতিহীন আদর্শহীন লুটেরা রাজনীতি দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। সিপিবি সাবেক সভাপতি মণিসিংহের মতো আদর্শবাদী নীতিনিষ্ট নেতার জীবনাদর্শ চর্চা, মানুষের জন্য রাজনীতি করার মধ্যে দিয়ে এ সংকট থেকে মোকাবিলা করা সম্ভব বলেও মনে করেন তারা।

নেতারা বলেন, কমরেড মণি সিংহ সৎ ও ত্যাগী আদর্শের প্রতীক। শোষণমুক্তির সংগ্রাম, আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা, সততা, আত্মত্যাগ, শোষিত নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা এবং গভীর দেশপ্রেমের মূর্ত প্রতিক তিনি। বাংলাদেশের জনগণের সামনে তিনি আলোকবর্তিকা হয়ে থাকবেন।

সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা আসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন দলেরর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় নেতা লক্ষী চক্রবর্ত্তী, পরেশ কর, এস এম এ সবুর, ডা. ফজলুর রহমান, অমিত রঞ্জন দে, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম নান্নু, দীপক শীল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X