কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনে গ্রিন রোডে ছাত্রদলের লিফলেট বিতরণ  

রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৩ জানুয়ারি) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা গ্রিন রোড এলাকার বিভিন্ন দোকানপাট, পথচারী এবং যানবাহনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। পরে ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের আহ্বানে প্রতিবাদ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মো. অলিউজ্জামান সোহেল, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি কাওছার আহমেদ রনি, সহসভাপতি সাকিব সরকার মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহনাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দি, পিয়াল হাসান, সহসাধারণ সম্পাদক মো. শামীম শেখ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসভাপতি সাখাওয়াত হোসেন সরকার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, সহসাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, আতিকুর রহমান পাবেল, মাইনুল ইসলাম রনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রাজু, মো. জাহাঙ্গীর, তেজগাঁও থানা সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম ড্যানিশ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রকি, মো. মেহেদী হাসান সাগর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মো. টগর প্রধান, মো. রাসেল, মনির, জুয়েল প্রধান, সুমন, আরিফুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে বদলি

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১০

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১১

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১২

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৩

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৫

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৬

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৭

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৮

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৯

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

২০
X